| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধ মোবাইল আমদানিতে ২ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার: এমআইওবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ০৯:৪৮:৫৮:পূর্বাহ্ন  |  ১২৭৭৩০১ বার পঠিত
অবৈধ মোবাইল আমদানিতে ২ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার: এমআইওবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের মোবাইল ফোন বাজারের প্রায় ৬০ শতাংশই অবৈধভাবে আমদানি হওয়ায় সরকারের বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অব বাংলাদেশ (এমআইওবি)।

বুধবার রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির নেতারা বলেন, অবৈধ মোবাইল আমদানির কারণে যেমন দেশীয় নির্মাতারা ক্ষতির মুখে পড়ছেন, তেমনি সরকারও হারাচ্ছে বিপুল রাজস্ব। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।

এমআইওবি সভাপতি জাকারিয়া শহীদ অভিযোগ করেন, এনইআইআর নিয়ে একটি মহল সাধারণ গ্রাহকদের মাঝে ভয় তৈরি করছে। “লাগেজ পার্টিরাই বিভ্রান্তি ছড়াচ্ছে।” তবে এনইআইআর চালু হলে মোবাইলের দাম বাড়বে না এবং সরকারের রাজস্ব আয় আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

এমআইওবির সহ-সভাপতি রেদওয়ানুল হক বলেন, “একটি ব্র্যান্ড বাদে বিশ্বের প্রায় সব শীর্ষ ব্র্যান্ড দেশে মোবাইল উৎপাদন করছে। দেশের চাহিদার ৯০ শতাংশই স্থানীয় কারখানায় পূরণ করা সম্ভব। সক্ষমতা থাকা সত্ত্বেও ৬০ শতাংশ উৎপাদন সক্ষমতা ব্যবহার করতে পারছি না। তাই এনইআইআর চালু থাকা জরুরি।”

স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ও অনার ব্র্যান্ড নির্মাতা জহিরুল ইসলাম বলেন, “দেশে উৎপাদন বাড়ায় অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। আইন মেনে ব্যবসা করা এখন সহজ। কিন্তু আইফোনের বাজার পুরোপুরি অবৈধ আমদানিনির্ভর।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোবাইলফোন ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহুল কপুরিয়া, মোবাইল কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এক্সেল টেলিকমের নির্বাহী পরিচালক সাইফুদ্দিনসহ বিভিন্ন ব্র্যান্ড প্রতিনিধিরা। সঞ্চালনা করেন এমআইওবির প্রধান নির্বাহী মনিরুল ইসলাম।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪