| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিন : ন্যাপ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১০:৪৭:৪৪:পূর্বাহ্ন  |  ১২৮৭৭১৯ বার পঠিত
পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিন : ন্যাপ
ছবির ক্যাপশন: পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিন : ন্যাপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যা উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। দলটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।

বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, পেঁয়াজের মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের দুশ্চিন্তা কমছে না। কৃষক ও জেলা পর্যায়ের আড়ত থেকে যথেষ্ট সরবরাহ আসছে না। ভারত থেকে আমদানি কমে যাওয়ার পর স্থানীয় বাজারের ওপর চাপ বেড়েছে, অথচ কৃষকের ঘরে যে পরিমাণ মজুত আছে তা চাহিদা মেটানোর মতো নয়। এই ঘাটতির কারণে পাইকারি পর্যায়ে মূল্য বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিকভাবেই খুচরা বাজারেও অস্থিরতা তৈরি করছে।

নেতৃদ্বয় আরও বলেন, জনগণ চায় স্থিতিশীল বাজার। কিন্তু বাজারে পণ্য পর্যাপ্ত না থাকলে দাম কীভাবে স্থিতিশীল থাকবে? দায় শুধু পাইকার বা খুচরা ব্যবসায়ীদের নয়, মূল সমস্যা সরবরাহে। সরকার দ্রুত পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহন না করলে অস্থিরতা আরও বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলবে।

ন্যাপের বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ মূল্য বৃদ্ধি জনমনে উদ্বেগ তৈরি করেছে। বাজারে অসৎ ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করছে। আড়তদার, কমিশন এজেন্ট ও দাদন ব্যবসায়ীদের কারসাজিতেই বাজারে সিন্ডিকেট তৈরি হচ্ছে। সরকার যদি বাজার নিয়ন্ত্রণে না নামে, সাধারণ মানুষের কষ্ট আরও বৃদ্ধি পাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪