| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা জেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু ২ নভেম্বর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১১:২৮:৩৫:পূর্বাহ্ন  |  ১২৯০৪০৫ বার পঠিত
ঢাকা জেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু ২ নভেম্বর

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা জেলার (মহানগরীসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২ নভেম্বর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নবায়ন করা যাবে। নবায়নের সময় আগ্নেয়াস্ত্র অবশ্যই গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লাইসেন্স নবায়নের জন্য ফি ও করসমূহ অনলাইনের মাধ্যমে যেকোনো ব্যাংকে জমা দিতে হবে এবং চালানের কপি, টিন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, লাইসেন্সের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি মূল লাইসেন্সের সঙ্গে দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নবায়ন ফি নির্ধারণ (২০২৬ সালের জন্য)

ব্যক্তি পর্যায়ে: পিস্তল ও রিভলবার: ২০,০০০ টাকা, বন্দুক, শটগান ও রাইফেল: ১০,০০০ টাকা

আর্থিক প্রতিষ্ঠান/ব্যাংক পর্যায়ে: লং ব্যারেল (বন্দুক, শটগান, রাইফেল): ১০,০০০ টাকা

প্রতিষ্ঠান পর্যায়ে: লং ব্যারেল: ২০,০০০ টাকা

ডিলিং ও অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠান: ১০,০০০ টাকা

সেফ কিপিং লাইসেন্স: ৬,০০০ টাকা

এছাড়া নবায়নের ফির ওপর ১৫% ভ্যাট এবং ১০% উৎস কর প্রযোজ্য।

লাইসেন্স নবায়ন বিষয়ে আরও বিস্তারিত তথ্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের অফিস ও সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪