| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরকে শোকজ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১৪:৩৯:১২:অপরাহ্ন  |  ১২৮০৯৪৪ বার পঠিত
ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগে  ডা. জাহাঙ্গীর কবিরকে  শোকজ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নামের পাশে ওই ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে  আলোচিত চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, ডা. জাহাঙ্গীর কবির বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নিজের নামের সঙ্গে ওই উপাধি ব্যবহার করছেন এবং সেই পরিচয়ে রোগী দেখা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।

বিএমডিসি সূত্রে জানা যায়, বিসিপিএসের সচিব অধ্যাপক আবুল বাসার মো. জামাল এ বিষয়ে কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। তার পাঠানো চিঠির কপিও কারণ দর্শানোর নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি বা পদবি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড, এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।

নোটিশে ডা. জাহাঙ্গীর কবিরকে উদ্দেশ করে আরও বলা হয়েছে, আপনি কেন এই ডিগ্রি ব্যবহার করছেন তার লিখিত ব্যাখ্যা দিন। বিএমডিসি প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক এই চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিতভাবে কারণ জানাতে হবে।

বিএমডিসির তথ্যমতে, ডা. জাহাঙ্গীর কবির রাজধানীর আফতাবনগর এলাকায় সিরাজ কনভেনশন সেন্টারের একটি চেম্বার থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন, যেখানে তিনি এফসিপিএস ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে বুধবার বিকেলে ডা. জাহাঙ্গীর কবির তার ফেসবুক পেজে এক পোস্টে জানান,  আমি সিম্পল এমবিবিএস আমি কোথাও এমবিবিএস ব্যতিত কোনো ডিগ্রি ব্যবহার করি না, দীর্ঘদিন ধরে আপনারা আমকে চিনেন আমার প্রেসক্রিপশন অনেকের কাছে আছে সেখানে শুধুই একটি ডিগ্রি এমবিবিএস কমেন্ট সেকশনে এ ছবি দিয়ে দিচ্ছি। আমার মনে হয় কোথাও কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪