| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটার এলাকা পরিবর্তনের শেষ সুযোগ ১০ নভেম্বর পর্যন্ত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ০৪:১৩:১৮:পূর্বাহ্ন  |  ১২৯৬৫১৩ বার পঠিত
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সুযোগ ১০ নভেম্বর পর্যন্ত

রিপোর্টার্স২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নতুন ভোটার নিবন্ধনের সুযোগ না থাকলেও ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রয়েছে। যারা ঠিকানা পরিবর্তন করে অন্য এলাকায় ভোটার স্থানান্তর করতে চান, তাদের ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন কর্মকর্তারা ১৭ নভেম্বরের মধ্যে এই আবেদন অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত দেবেন।

ইসির নির্দেশনায় যা বলা হয়েছে:

ভোটার এলাকা পরিবর্তনের জন্য ফরম ১৩ পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

প্রবাসীরা ৭ নভেম্বরের মধ্যে ভোটার নিবন্ধনের আবেদন সম্পন্ন করবেন। বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন প্রবাসী নাগরিকদের আবেদন অনলাইনে CMS পোর্টালের NRB মেনু থেকে দেখা যাবে।

৩১ অক্টোবর পর্যন্ত জমা হওয়া প্রবাসী নাগরিকদের আবেদন যাচাই ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

সব যাচাই-বাছাই শেষে প্রতিবেদনের মাধ্যমে ইসি ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করবে এবং নির্বাচনের আয়োজন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে করার পরিকল্পনা রয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪