রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর বিষয়ে ব্যবসায়ীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে ঢাকায় আসছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এলডিসি থেকে বের হলে রপ্তানি খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ প্রধান বাজারে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারিয়ে রপ্তানি ৬–১৪ শতাংশ কমতে পারে।
প্রতিনিধিদলটি রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে ১০–১৩ নভেম্বর ঢাকায় সফর করবে। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করবে।
রিপোর্টার্স২৪/আরকে