রিপোর্টার্স২৪ ডেস্ক : নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়টি নিয়ে নবম দিনের আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দ্বিতীয় দিন ধারাবাহিকভাবে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত এবং আপিলের অনুমতি দেন। এরপর বিএনপি ও জামায়াতের নেতাসহ পাঁচজন আবেদনকারীর পক্ষ থেকে আপিল দাখিল করা হয়।
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন।
রিপোর্টার্স২৪/আরকে