রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা ওয়াসার প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের কারণে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রগতি সরণির দুই অংশে যানজটের সম্ভাবনা রয়েছে।
যেসব সড়ক এড়িয়ে চলবেন: সেকশন-ডি, নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত এবং সেকশন-ই, নতুন বাজার থেকে কাকলী পর্যন্ত।
পাইপলাইন স্থাপন কাজ চলাকালীন রামপুরা ব্রিজ থেকে ৪০০ মিটার দৈর্ঘ্য পরপর দুই লেনে (প্রতি পাশে ৩ মিটার) যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
ঢাকা ওয়াসা জানিয়েছে, সার্বক্ষণিক যান চলাচল বজায় রাখার চেষ্টা করা হবে, তবে জনগণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার এবং প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে