রিপোর্টার্স২৪ ডেস্ক : মিয়ানমারের সামরিক সরকার ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে। সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং নেতৃত্বাধীন জান্তা সরকার সম্প্রতি বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করে নিয়ন্ত্রিত নির্বাচনকে বৈধতা দেওয়ার পরিকল্পনা মিয়ানমারের। তবে বাংলাদেশ এই অনুরোধের বিষয়ে নীরব অবস্থান রাখতে পারে।
প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জান্তা সরকার এই প্রথম নির্বাচন আয়োজন করছে। নির্বাচন দুই ধাপে অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপ: ২৮ ডিসেম্বর ২০২৫ ও দ্বিতীয় ধাপ: ১১ জানুয়ারি ২০২৬।
গত আগস্টে মিয়ানমারের সামরিক সরকার দীর্ঘদিনের প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন শুরু এবং ৩১ জুলাই দেশব্যাপী জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিল।
রিপোর্টার্স২৪/আরকে