| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড ও ৯৯ কোটি টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ০৬:৫৮:৫৭:পূর্বাহ্ন  |  ১২৮০৩৫৫ বার পঠিত
ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড ও ৯৯ কোটি টাকা জরিমানা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ায় বলা হয়েছে– টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতি ও প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করলে দণ্ডনীয় হবেন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গোষ্ঠী।

ধারা ৬৬ক অনুসারে, যদি এসব ব্যবহারের মাধ্যমে দেশের অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা বা জনশৃঙ্খলা ক্ষুণ্ন হয়, অথবা ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণা,বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা হয়, যা সহিংসতা, বিশৃঙ্খলা বা অপরাধমূলক কার্যক্রমকে উৎসাহিত করে, তাহলে অপরাধ হিসেবে গণ্য হবে। ওই ক্ষেত্রে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছর কারাদণ্ড বা ৯৯ (নিরান্নব্বই) কোটি টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

তদুপরি, সংশ্লিষ্ট কোনো টেলিযোগাযোগ সেবা প্রদানকারী এই ধরনের নির্দেশনা অবিলম্বে অনুসরণ না করলে ওই প্রতিষ্ঠানকে একই শাস্তি দেয়া হবে।

আর ধারা ৬৯(ক) অনুসারে- টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতির মাধ্যমে যদি অশ্লীল, হুমকিমূলক বা অপমানকর বার্তা বা ছবি/ছায়াছবি প্রেরণ হয়ে থাকে, কিংবা চাঁদা আদায়ের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তাহলে সে কাজ দণ্ডনীয়। সংশ্লিষ্ট প্রস্তাবকারী বা প্রেরণকারী উভয়ে বা একদিকে দণ্ডনীয় হবেন—অনধিক ২ বছর কারাদণ্ড বা অনধিক ১.৫ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, এবং গুণে বেশি হলে অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫ লক্ষ টাকা অর্থদণ্ড বা ত্রৈমাসিক কারাদণ্ড।

ধারা ৭০ অনুসারে- যদি যুক্তিসংগত কারণ ছাড়া বারবার ফোন করে অন্য ব্যক্তিকে বিরক্ত করা হয়, তাহলে অনধিক ১ লাখ টাকা অর্থদণ্ড বা অনাদায়ে অনধিক ৬ মাস কারাদণ্ড হবে।

এই খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গত বুধবার প্রকাশ করেছে, এবং অংশীজন ও সাধারণ নাগরিকদের মতামতের জন্য ১৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪