রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর সবজির বাজারে গত চার মাসের ঊর্ধ্বমুখী দাম কমতে শুরু করেছে, যা বৃষ্টির প্রভাবে কিছুটা ব্যাহত হলেও শীতের আগমনী বার্তায় নতুন প্রভাব পড়ছে।
আজকের বাজারে সবচেয়ে কম দামের সবজি হলো পেঁপে, যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকায়। তবে বেগুন, করলা, ঢেঁড়সসহ কিছু সবজি এখনো ৮০ টাকার ঘরে রয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায়,মুলা প্রতি কেজি ৫০ টাকায়,আলু প্রতি কেজি ৩০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা,
বরবটি প্রতি কেজি ৮০ টাকা,চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাক, বাজারে নতুন উঠা শালগম প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি ধন্দুল কেজি ৬০ টাকা,বেগুন কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা,করলা প্রতি কেজি ৮০ টাকা,
বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা,পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা,মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, কঁচু প্রতি কেজি ৬০ এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মগবাজার কাঁচা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী জিতু হাসান। তিনি বলেন, বিগত কয়েক মাস ধরে সবজির দাম অনেক বেশি ছিল। আগের তুলনায় গত সপ্তাহে কিছুটা কম দামের সবজি কেনা গেল, গত সপ্তাহে বেশিরভাগ সবজি ছিল ৬০ টাকার উপরে, আজকে আবার সেটা বেড়ে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। তবে আগের কয়েক মাসের তুলনায় সবজির দাম কমেছে।
সবজির দাম বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা কামাল বলেন, বিগত চার মাস ধরে সবজির বাড়তি দাম অনেকটাই কমে এসেছে। গত সপ্তাহে বেশ কম দাম গেছে সবজির দাম, কিন্তু এরপরেই বৃষ্টির কারণে সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে গত সপ্তাহে যে সবজি ৬০ টাকায় বিক্রি করেছি, আজ সেটা আবার ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে শীত আসা শুরু হওয়ার কারণে সব ধরনের সবজির দামই এখন কমে যেতে থাকবে। পুরো শীত জুড়ে বাজারে প্রচুর পরিমাণে সবজি সরবরাহ থাকবে, সে সঙ্গে দামও অনেকটাই কমে যাবে।
রিপোর্টার্স২৪/ঝুম