| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতিরঝিলে সিএনজিতে আগুন: অল্পের জন্য রক্ষা পেল পরিবারটি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৬:৩০:৪৭:পূর্বাহ্ন  |  ১৩১০৮৫০ বার পঠিত
হাতিরঝিলে সিএনজিতে আগুন: অল্পের জন্য রক্ষা পেল পরিবারটি
ছবির ক্যাপশন: হাতিরঝিলে সিএনজিতে আগুন

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে চলন্ত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা এক দম্পতি ও তাদের সন্তান সামান্য ক্ষতিসহ অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্যানুযায়ী, সিএনজিটি সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। গাড়ির ড্রাইভার মাজহারুল ইসলাম জানান, গাড়িতে হঠাৎ একটি শব্দ হয় এবং দুই মিনিটের মধ্যে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তখন সবাই জীবন রক্ষার জন্য গাড়ি থেকে লাফিয়ে পড়ে। স্বামী-স্ত্রী ও তাদের সন্তান সামান্য আঘাত পেয়েছেন, তবে সবাই নিরাপদ। খবর-বার্তাা২৪

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪