| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিছু ব্যক্তি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া ঠেকানোর চেষ্টা করছেন: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৭:২৪:১৫:পূর্বাহ্ন  |  ১৩০৩৬৩১ বার পঠিত
কিছু ব্যক্তি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া ঠেকানোর চেষ্টা করছেন: প্রেস সচিব
ছবির ক্যাপশন: শুক্রবার(৭ নভেম্বর) সকালে নেত্রকোনার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সরকারের অধীনেই আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর মতো শক্তি কারও নেই। কিছু ব্যক্তি এখনো বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া ঠেকানোর চেষ্টা করছেন। তারা আসলে পতিত স্বৈরাচারী সরকারের দোসর ছাড়া কিছু নয়।

শুক্রবার(৭ নভেম্বর) সকালে নেত্রকোনার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালিয়ে গেছেনএমন গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু এ অর্থের কোনো ভিত্তি নেই, এটি সম্পূর্ণ মিথ্যা। বর্তমানে অনেকে জনপ্রিয়তা অর্জনের জন্য মিথ্যাচারে লিপ্ত হচ্ছেন।

মিথ্যাচার ও গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বিদেশে টকশোতে অংশগ্রহণকারীকে তার সত্যবাদিতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়। কিন্তু আমাদের দেশে উল্টো চিত্র যারা মিথ্যা বলেন, তারাই টকশোতে বেশি আমন্ত্রিত হন। এতে জনগণ বিভ্রান্ত হচ্ছে, আর মিডিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হচ্ছে।

তিনি আক্ষেপ করে বলেন, মাইলস্টোন, সেন্টমার্টিন, উপদেষ্টাদের নাগরিকত্ব, মন্ত্রণালয় ও সেনাবাহিনী নিয়ে নানা ধরনের মিথ্যাচার আমরা দেখেছি। এসব বিভ্রান্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি উল্লেখ করে শফিকুল আলম বলেন, “সংস্কার কমিশনের কাজ অনেক দূর এগিয়েছে। সংস্কারের পরিমাণ ও ফলাফল প্রমাণে স্পষ্ট দলিল থাকবে। তবে গণভোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, দেশে বর্তমানে কোনো ধরনের মব ভায়োলেন্স নেই। অতীতে কিছু ঘটনা ঘটলেও এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। যারা এসব নিয়ে ভয় দেখাচ্ছেন, তারা দুর্বলচিত্ত এবং স্বৈরাচারের দোসর।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টারস২৪/এসসি 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪