| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে

আগামীকাল থেকে লাগাতার অবস্থানের ডাক প্রাথমিক শিক্ষকদের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৯:৩২:২৩:পূর্বাহ্ন  |  ১২৭৭৮৩৩ বার পঠিত
আগামীকাল থেকে  লাগাতার অবস্থানের ডাক প্রাথমিক শিক্ষকদের

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন । শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হবে। এতে অংশ নেবে চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।

এ অবস্থান কর্মসূচিতে নবীন শিক্ষকরাও যুক্ত হচ্ছেন,  জানিয়ে শিক্ষকবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত   আন্দেলন  চলবে । বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ—সহ একাধিক সংগঠন এই আন্দোলনে রয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, শনিবার থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেব। প্রায় ২০ হাজার শিক্ষক যোগ দেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

তিনি আরও বলেন, আমাদের দাবি বহুবার জানিয়েছি। বারবার আশ্বাস মিললেও কাজ হয়নি। এবার রাজপথেই দাবির বাস্তবায়ন নিশ্চিত না করে ফিরব না।

খায়রুন নাহার লিপি জানান, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত। গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে রয়েছেন।

তার দাবি, একই শিক্ষাগত যোগ্যতায় অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা দশম গ্রেড পাচ্ছেন। কিন্তু আমরা পাচ্ছি না। নার্স, কৃষি কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর, মাধ্যমিক শিক্ষক সবাই দশম গ্রেডে আছেন। তাহলে প্রাথমিকের শিক্ষকরা কেন বঞ্চিত হবেন।

এ বিষয়ে নবীন শিক্ষকদের নেতা তালুকদার পিয়াস বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতির মূলভিত্তি। এই স্তরের শিক্ষকরা দেশের ভবিষ্যৎ নাগরিক গঠনের প্রথম ধাপ তৈরি করেন। তাই তাদের মর্যাদা ও যৌক্তিক বেতন কাঠামো নিশ্চিত করা সময়ের দাবি।

অন্যদিকে,  প্রাথমিক শিক্ষকদের আরেক অংশ ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ব্যানারে ১৫ নভেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে। দাবি মানা না হলে তারা ২৩-২৪ নভেম্বর অর্ধ দিবস, ২৫-২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।



 রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪