| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে দেশের বেশ কিছু এলাকা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ১০:০৬:৫০:পূর্বাহ্ন  |  ১২৮৫১২৫ বার পঠিত
শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে দেশের বেশ কিছু এলাকা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৮ নভেম্বর) দেশের বেশ কয়েকটি জেলার নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে রংপুর, জয়পুরহাট, বগুড়া ও সিলেটের কিছু অংশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।

নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। এসব এলাকা হলো- সাবস্টেশন হতে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নাসারী, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব অংশ, মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল ও ফায়ার সার্ভিস মোড় এলাকা।

জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি লাইনের পাশে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণের জন্য শনিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রভাবিত এলাকা হলো- গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেবপাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাচুর মোড়, কাশিয়াবাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, সিও কলোনি, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোড ও আশপাশের এলাকা।

বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে জানানো হয়েছে, পুরান বগুড়া ১১ কেভি ফুলতলা ফিডারের লাইনের নিকটবর্তী গাছের ডাল-পালা কর্তনের জন্য আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলিমপুর, মেডিক্যাল রোড, মালগ্রাম দক্ষিণপাড়া, কৈগাড়ী, হোমিও কলেজ, ফুলতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পিডিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না। শিবগঞ্জ ১১ কেভি ফিডার এলাকার মধ্যে রয়েছে- শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকা। রাজবাড়ী ১১ কেভি ফিডার এলাকায় মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশের এলাকা বিদ্যুৎহীন থাকবে। এছাড়া উপশহর ফিডার এলাকার ব্লক-এ ও আশপাশেও একই সময় বিদ্যুৎ থাকবে না।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িক এই বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো ও পিডিবি।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪