| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতির প্রকৃত শক্তি মানুষের জ্ঞান ও দক্ষতায় নিহিত: প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ১২:০৫:১৬:অপরাহ্ন  |  ১৩১৪৭১২ বার পঠিত
জাতির প্রকৃত শক্তি মানুষের জ্ঞান ও দক্ষতায় নিহিত: প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অবকাঠামো থেকে শিল্প- সব ক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দক্ষ কর্মীবাহিনীকে গড়ে তোলা, কারিগরি শিক্ষার প্রসার এবং টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবনকে উৎসাহিত করে আসছে- যা দেশের প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে।

তিনি আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস- ২০২৫ উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দক্ষ কর্মীবাহিনীকে গড়ে তোলা, কারিগরি শিক্ষার প্রসার এবং টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবনকে উৎসাহিত করে আসছে- যা দেশের প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে।

আইডিইবি প্রতিবছর ৮ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস’ পালন করে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দক্ষ জনশক্তি- দেশ গঠনের মূল ভিত্তি’ উল্লেখ করে ড. ইউনূস বলেন, “একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাই জাতিকে এগিয়ে নিয়ে যায়।”

তিনি আরও বলেন, “অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারি ও উদ্ভাবনের চেতনায় আইডিইবি’র সদস্যরা জাতি গঠনের অগ্রভাগে থেকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”

প্রধান উপদেষ্টা ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪