| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিজভীর পা ধরে সালাম করে ক্লোজড হলেন সার্জেন্ট আরিফুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ১৬:০৬:২৬:অপরাহ্ন  |  ১২৭০৩৬৫ বার পঠিত
রিজভীর পা ধরে সালাম করে ক্লোজড হলেন সার্জেন্ট আরিফুল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করা পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তিনি ডিএমপির ট্রাফিক মিরপুর জোনে কর্মরত ছিলেন। 

শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজড করা হয়।

আদেশে বলা হয়েছে, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি, ঢাকার (সদরদপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজড) করা হলো।’

এর আগে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি প্রোগ্রাম শেষে গাড়িতে উঠতে যাওয়ার সময় ওই পুলিশ সদস্য তার পা ধরে সালাম করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

রিপোর্টার্স ২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪