| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে গির্জার সামনে ককটেল হামলা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৬:৩৪:২৪:পূর্বাহ্ন  |  ১৩০২৭৬২ বার পঠিত
রাজধানীতে গির্জার সামনে ককটেল হামলা
ছবির ক্যাপশন: রাজধানীতে গির্জার সামনে ককটেল হামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর রমনা এলাকার সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি পুলিশ উদ্ধার করেছে। ঘটনা ঘটে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানিয়েছেন, গির্জার গেট লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল। নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।

শনিবার (৮ নভেম্বর) গির্জায় খ্রিস্ট জন্মজয়ন্তী ২০২৫ উপলক্ষে জাতীয় পর্যায়ের জুবিলি উদযাপন অনুষ্ঠিত হওয়ার কথা। অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথি অংশ নেবেন, জানিয়েছেন সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত আলবার্ট রোজারিও।

পুলিশ জানায়, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অপর ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।

ককটেল হামলার ঘটনায় কেউ আহত হয়নি। তবে চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪