| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুশাসন একদিনে প্রতিষ্ঠা করা সম্ভব নয় : প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৭:৫৯:২৩:পূর্বাহ্ন  |  ১৩০৪২৩৩ বার পঠিত
সুশাসন একদিনে প্রতিষ্ঠা করা সম্ভব নয় : প্রেস সচিব
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টারর্স২৪ ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানুষ সুশাসন চায়, কিন্তু এটি একদিনে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার কার্যক্রমে ১০ থেকে ১৫ বছর সময় লেগেছে। আমাদেরও নির্বাচনের পর সংলাপের মাধ্যমে ধীরে ধীরে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। নেপালে সংস্কার করতে ৯ বছর লেগেছে।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রেস সচিব।

প্রযুক্তি ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি করা হবে পরবর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতোমধ্যেই শ্রমবাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাসের জোয়ার বইছে মন্তব্য করে প্রেস সচিব বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে; এ লক্ষ্যে প্রধান উপদেষ্টাসহ সরকারসংশ্লিষ্ট সবাই দিনরাত কাজ করছেন।

নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে বলেন জুলাই সনদে নারী বা শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই, কিন্তু বাস্তবে সব শ্রেণিপেশার প্রতিনিধিত্বই সেখানে রয়েছে।

রিপোর্টারর্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪