| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলম বিসর্জন দিতে শহীদ মিনার থেকে শাহবাগে শিক্ষকরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ১০:১৯:১৯:পূর্বাহ্ন  |  ১২৯৫৯৬১ বার পঠিত
কলম বিসর্জন দিতে শহীদ মিনার থেকে শাহবাগে  শিক্ষকরা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টারর্স২৪ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কলম বিসর্জন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন। দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দিয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষকরা। শাহবাগে প্রতীকী কলম বিসর্জন কর্মসূচি শেষে আবারও শহীদ মিনারে ফিরবেন তারা। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

এর আগে, শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়ে সেখান থেকে পদযাত্রার মাধ্যমে কলম বিসর্জন কর্মসূচির ঘোষণা দেন তারা। 

শিক্ষকদের তিন দফা দাবি হলো সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধান; শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

রিপোর্টারর্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪