নাটোর প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের ঐতিহ্যবাহী স্থাপনা উত্তরা গণভবনকে যথাযথভাবে সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিতে হবে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে সস্ত্রীক নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এ তাগিদ দেন। এ সময় তিনি গণভবনের নয়নাভিরাম পরিবেশ ও স্থাপত্য সৌন্দর্যের প্রশংসা করেন।
ড. আসিফ নজরুল বলেন, “উত্তরা গণভবন শুধু নাটোর নয়, বাংলাদেশের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এর স্থাপত্য, প্রকৃতি ও ইতিহাস মিলে এটি অনন্য। সঠিক সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে এটি পর্যটনের আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হতে পারে। তবে তিনি রাজনৈতিক বা সমসাময়িক বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাঁর সফরসূচিতে নাটোর কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট (টিটিআই) পরিদর্শনের কথা থাকলেও তা পরবর্তীতে বাতিল করে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা হন। এর আগে তিনি দুই দিনব্যাপী রাজশাহী ও নাটোর সফরের অংশ হিসেবে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করেন।
এ সফরকে ব্যক্তিগত হিসেবে উল্লেখ করে স্থানীয় প্রশাসন গণমাধ্যমকে ছবি ধারণে নিষেধাজ্ঞা দেন তিনি।
রিপোর্টারর্স২৪/এসসি