| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিইসির সঙ্গে সাংবাদিক প্রতিনিধিদের বৈঠক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ০৬:৫১:৪৪:পূর্বাহ্ন  |  ১৩০২৩৩৭ বার পঠিত
সিইসির সঙ্গে সাংবাদিক প্রতিনিধিদের বৈঠক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স ২৪ ডেস্ক: রবিবার(৯নভেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সঙ্গে সাংবাদিক সংগঠন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (বিজেসি), রাইটস ফর ফ্রিডম অব এক্সপ্রেশন ইনিশিয়েটিভ (আরএফইডি) ও বিবিসি মিডিয়া অ্যাকশন-এর প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সাংবাদিক সংগঠনগুলো নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালায় সংশোধন প্রস্তাব উপস্থাপন করেছে। প্রতিনিধিদল কমিশনারের কাছে সংশোধনীর খসড়া কপি তুলে দিয়েছে এবং দ্রুত নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানায়।

আরএফইডির সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যান্যরা প্রতিনিধিদলে রয়েছেন।


 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪