রিপোর্টার্স ২৪ ডেস্ক: প্রতিবন্ধী বিদ্যালয় পরিষদ এমপিও ভুক্তকরণ ও অবকাঠামোগত উন্নয়নসহ পাঁচ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছে ।
রোববার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১৫ দিনের মতো কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
এসময় দাবি আদায়ে নানা স্লোগান তুলে বর্তমান সরকারের বিভিন্ন বিষয়ে নানা দিকের কথাও জুলাই আন্দোলনের প্রেক্ষাপট কথা তুলে ধরেন।
এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন জারি, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, সরকারি খাতের সুযোগ সুবিধাসহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার কথাও জানান তারা।
রিপোর্টার্স২৪/এসসি