রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১০ এর ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে তিনি কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন।
রোববার (৯ নভেম্বর) বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে ভোটার হওয়ার আবেদন জমা দেবেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।
উল্লেখ্য, আসিফ মাহমুদ ২০২৩ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে দায়িত্ব পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন এবং বর্তমানে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর করছেন।
রিপোর্টার্স২৪/আরকে