| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ০৮:১৯:৩২:পূর্বাহ্ন  |  ১২৬৩১০৬ বার পঠিত
রাজধানীতে  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা দলটির নিষিদ্ধ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকায় এসেছিল। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসছিলেন। পুলিশ ও ডিবি এই তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। গত কয়েক দিনে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তালিকায় উপজেলা পর্যায়ের সাবেক পৌর মেয়রসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪