রিপোর্টার্স ২৪ ডেস্ক: সারাদেশে ধান-চাল কেনা শুরু করবে সরকার। এই সংগ্রহ অভিযান চলবে ২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনা হবে। এরমধ্যে সাড়ে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতি কেজি আমন ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা আর সেদ্ধ চাল কেনা হবে ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা কেজি দরে। ধান ও চালের এ দাম গত বছরের তুলনায় কেজি প্রতি ৪ টাকা বেশি।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
রিপোর্টার্স২৪/এসসি