| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী সরকার পে-কমিশনের সিদ্ধান্ত নেবে : অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ০৯:৪১:০৪:পূর্বাহ্ন  |  ১৩০০২৯১ বার পঠিত
আগামী সরকার পে-কমিশনের সিদ্ধান্ত নেবে : অর্থ উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে-কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বর্তমান সরকার নয়, আগামী নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। 

সচিবালয়ে রোববার (৯ নভেম্বর) সরকারি ক্রয়, অর্থনৈতিক বিষয় এবং খাদ্য, পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন। 

তিনি জানান, আমরা ঠিক করেছি ইনিশিয়েট করে ফেলেছি। হয়তো আগামী সরকার এটি সহজে করতে পারবে। অর্থাৎ, পে-কমিশন গঠন বা তার সুপারিশ প্রস্তুতির কাজ শুরু হলেও সিদ্ধান্ত ও বাস্তবায়ন আগামী সরকারের দায়িত্ব হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, আইএমএফ-র সঙ্গে চূড়ান্ত আলোচনা ১৫ তারিখে রয়েছে। ইতমধ্যে জুম বৈঠকে আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা তাদের কাছে ‘অত্যন্ত সন্তোষজনক’। তবে তারা কিছু সুপারিশ দিয়ে গেছে  যেমন রাজস্ব আয় বাড়ানো, ট্যাক্স-জি.ডি.পি অনুপাত উন্নয়ন করা এবং সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করা।

ট্যাক্স-জি.ডি.পি অনুপাত কম হওয়ার বিষয়ে তিনি স্বীকার করেছেন, আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না। আবার এনবিআর দুই মাস বন্ধ ছিল; এর জন্য বড় প্রভাব পড়েছে। তিনি বলেন, ব্যাংকিং খাত এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা মোটামুটি যা শুরু হয়েছে, আর বাকিগুলো ধাপে ধাপে করব।

আগামী নির্বাচন ও প্রশাসনিক হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, ইভেন আমি অন্তর্বর্তী সরকারের আগে আমরা যতটুকু কাজ করেছি সেটা কনসোলিডেট করব। সংস্কার শেষ হয়ে যাবে না; সংস্থা তো শেষ করা যাবে না। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আমরা এটা একটি ভালো করে প্যাকেজিং করে দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সরকারি সংস্কার।

আইএমএফ ঋণের ষষ্ঠ কিস্তি পাওয়া যাবে কি না- সে প্রশ্নে তিনি বলেন, আমরা আগেই রাজি হয়েছি: এখন কোনো প্রয়োজন নেই। তারা চায় রিভিউ কমপ্লিট হোক, তারা বলছে ‘তোমরা যা যা করছ, আমরা একটু দেখতে চাই রাজনৈতিক সরকার এসে কতটা করল। সেটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফেব্রুয়ারির দিকে নির্বাচনের সঙ্গে তারা আবার রিভিউয়ে আসবে, তারপর সিদ্ধান্ত হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪