| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনশন ভেঙে তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ১০:২৯:৫৭:পূর্বাহ্ন  |  ১২৯৮৭০১ বার পঠিত
অনশন ভেঙে তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের

রিপোর্টার্স২৪ ডেস্ক : ‘আমজনতার দল’-এর নিবন্ধনের দাবিতে অনশনরত সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে আইনগত পথে আপিল করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ আহ্বান জানান।

আখতার আহমেদ বলেন, আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন- এসব তো প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, আইনগতভাবে আমাদের দিক থেকে যতটুকু বলা প্রয়োজন, আমরা তা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন, এবং যেসব ঘাটতি আছে, তা পূরণ করতে পারেন।

ইসির সিনিয়র সচিব জানান, নিবন্ধন আবেদন নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়। দলটি তাতে আপত্তি জানালেও আইন অনুযায়ী পুনর্বিবেচনা বা সংশোধনের জন্য আবেদন করা যেতে পারে।

তারেক রহমান কোন কর্তৃপক্ষের কাছে আপিল করবেন,- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সচিবালয় থেকেই সাধারণত এই প্রক্রিয়া হয়, কারণ চিঠিপত্র সচিবালয় থেকে যায়। আপিল করলে তা সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর যাবে। নির্দিষ্ট সময়সীমা আমি বলছি না। আপিল আপনি চাইলে এখন, এমনকি আগামীকালও করতে পারেন। এটা পুরোপুরি তাদের সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে দাবি-আপত্তি গ্রহণ করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। ওইদিন নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে তারেক রহমানের ‘আম জনতার দল’। এরপর থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসেন তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪