| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আচরণবিধি চূড়ান্ত হলেই দলগুলোর সঙ্গে সংলাপ: ইসি সচিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ১৪:১৫:০৬:অপরাহ্ন  |  ১২৮৫৭৭৭ বার পঠিত
আচরণবিধি চূড়ান্ত হলেই দলগুলোর সঙ্গে সংলাপ: ইসি সচিব

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি চূড়ান্ত হওয়ার পর সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘আমরা এখন আচরণবিধির গেজেট প্রকাশের অপেক্ষায় আছি। গেজেট প্রকাশ হয়ে গেলে সংলাপের তারিখ নির্ধারণ করা হবে।’ তিনি আরও জানান, ইতোমধ্যে গণমাধ্যম প্রতিনিধি, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী প্রতিনিধিদের সঙ্গে কমিশন আলোচনা করেছে।

পোস্টাল ব্যালট নিয়ে সচিব বলেন, ‘আমাদের প্রবাসী ভোটার অ্যাপ ‘Postal Vote BD’ লঞ্চ করার কথা ছিল ১৬ নভেম্বর। তবে তা ১৮ নভেম্বর করা হবে।’

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘১৬ নভেম্বর রোববার, যা বিশ্বের অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি। তাই ১৮ নভেম্বর করা হলে সুবিধা হবে। তাছাড়া ওই দিনই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, এজন্য তারিখ পরিবর্তন করা হয়েছে।’

তিনি আরও জানান, অনলাইনে নিবন্ধনের পর এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকবে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনগত হেফাজতে থাকা ভোটারদের জন্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪