| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে তৃতীয় দূষিত শহর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ০৩:৫৭:৪০:পূর্বাহ্ন  |  ১২৬৬৩৩৫ বার পঠিত
ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে তৃতীয় দূষিত শহর
ছবির ক্যাপশন: ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, বিশ্বে তৃতীয় দূষিত শহর

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকা আজ বায়ুদূষণের দিক থেকে বিশ্বের তৃতীয় সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ২৫৮, যা আন্তর্জাতিক মানদণ্ডে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার সোমবার (১০ নভেম্বর) সকালে এই তথ্য প্রকাশ করেছে।

দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের নয়া দিল্লি (স্কোর ৬৪৯), দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ৩৫৬), চতুর্থ স্থানে ভারতের কলকাতা (স্কোর ২২৪) এবং পঞ্চম স্থানে বসনিয়ার সারাজেভো (স্কোর ১৮৪)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বাতাসের মান স্কোর ০–৫০ হলে তা ভালো, ৫১–১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’, আর ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

ঢাকার এই অবস্থার কারণে বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টসহ সংবেদনশীল মানুষদের জন্য বাইরে সীমিত সময় ছাড়া থাকার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪