| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসি কঠোর হচ্ছে, মাঠ পর্যায় থেকে উঠছে এনআইডির বয়স সংশোধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ০৫:২৭:৫১:পূর্বাহ্ন  |  ১২৬১৬৪৪ বার পঠিত
ইসি কঠোর হচ্ছে, মাঠ পর্যায় থেকে উঠছে এনআইডির বয়স সংশোধন

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বয়স সংশোধনের আবেদন মাঠ পর্যায়ের অফিস থেকে প্রধান কার্যালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই পরিবর্তন এনআইডি সংশোধনের নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)-তে আনা হচ্ছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর জানান, বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে ফিল্ড অফিসে নয়, প্রধান কার্যালয়ে সম্পন্ন হবে। তবে অন্যান্য ফিল্ডের সংশোধন কার্যক্রম মাঠ পর্যায়ের অফিসে চলবে।

ডিজি হুমায়ুন কবীর বলেন, সংশোধনের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে অপরাধী দৃষ্টিভঙ্গিতে অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের প্রবণতা লক্ষ্য করা গেছে। ডাটাবেজের সুরক্ষা ও অপব্যবহার রোধে প্রক্রিয়া কঠোর করার চিন্তা করছি। এছাড়া সংশোধনের সময়সীমা নির্দিষ্ট করা এবং আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ও এসওপি-তে অন্তর্ভুক্ত করা হবে।

গত রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি কমিটির সভায় বিষয়টি আলোচনায় আসে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.)। এছাড়া ভোটার নিবন্ধন, বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

ডিজি হুমায়ুন কবীর উল্লেখ করেন, এসওপি পরিবর্তন কমিশনের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪