| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ম গ্রেডের দাবিতে রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজিস্টদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১২:১১:৩২:অপরাহ্ন  |  ১২৯৩৫৭২ বার পঠিত
১০ম গ্রেডের দাবিতে রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজিস্টদের মানববন্ধন
ছবির ক্যাপশন: জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটি

সিনিয়র রিপোর্টার: দশম গ্রেড বাস্তবায়ন-সহ পেশাগত মর্যাদা স্বাস্থ্য ঝুঁকি রোধে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটি। অতি দ্রুত দশম গ্রেড বাস্তবায়ন না হলে সারাদেশে একযোগে কর্ম বিরতি পালনের হুমকি দিয়েছেন তারা।

সোমবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের পদমর্যাদা ১১ তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নত করতে হবে। নতুন পদ সৃষ্টি ও নিয়োগের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ৫০ হাজার নতুন পথ সৃষ্টি করে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ প্রদান করতে হবে।

বক্তারা বলেন, করোনা কালীন সময় থেকে এখন পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে সঠিকভাবে রোগ নির্ণয় করে যাচ্ছে। দশম গ্রেড বাস্তবায়ন হলে এই পেশায় মেধাবীরা উৎসাহিত হবে এবং স্বাস্থ্যসেবার মান আরো বাড়বে।

সংগঠনটির পক্ষ থেকে যে ৬ দফা দাবি তুলে ধরা হয়: 

১.মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে।

২.ডিপ্লোমা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণি পদমর্যাদা) প্রদান করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৩.গ্রাজুয়েটদের নবম গ্রেডের পদসৃষ্টি ও স্ট্যান্ডার্ড সেটআপে অন্তর্ভুক্ত করতে হবে।

৪.মেডিকেল টেকনোলজি কাউন্সিল (MTC) গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে।

৫.ঢাকা আই এইচ টি (IHT) কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও অন্যান্য IHT এর নাম পরিবর্তনসহ বিষয়ভিত্তিক শিক্ষক নিশ্চিত করতে হবে।

৬.স্বতন্ত্র বোর্ড গঠন ও ছাত্র ছাত্রীদের স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ জহুরুল ইসলাম, সঞ্চালনা করেন সালেহীন আবেদীন তানিম। বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আসফাক উদ্দিন, সোহেল হাওলাদার, মাসুম রেজা ও মোজাম্মেল রাসেল আহমদ আলী প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪