| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১২:৪১:০৭:অপরাহ্ন  |  ১২৯৯৬৬৪ বার পঠিত
সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে জারি করা সংশোধিত প্রজ্ঞাপনটি কেন বেআইনি, অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে  আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে রুলের‌ জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১০ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। 

রিটকারী আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজ আদালতে রিটের পক্ষে শুনানিও করেন।

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগে গত ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। তবে গত ২ নভেম্বর নিয়োগের প্রবিধানটি বাতিল করে একটি সংশোধিত ‌প্রজ্ঞাপন দেওয়া হয়।

এ সংশোধিত প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। রিটে ‌শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে‌ বিবাদী করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪