| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যকরের আশ্বাস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১৩:৫৭:৫৭:অপরাহ্ন  |  ১২৮৬২৮৯ বার পঠিত
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যকরের আশ্বাস
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের জানুয়ারির মধ্যে এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যকরের আশ্বাস দিয়েছে। 

সোমবার (১০ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আজ আলোচনায় বসেন দ্রুত বদলি কার্যকরসহ তিন দফা দাবিতে আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে । দুপুর ১টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে টানা দেড় ঘণ্টা পর্যন্ত।

এ বিষয়ে শিক্ষক ঐক্য জোটের আহ্বায়ক প্রভাষক মো. সরোয়ার একটি গণমাধ্যমকে বলেন, বৈঠকে আমাদের ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে বদলির ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,যেহেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে আমাদের সাথে বসেছেন সেহেতু আমরা তাদের কথায় বিশ্বাস রাখতে চাই। কিন্তু যদি যথাসময়ে বদলি চালু না হয় তাহলে কঠোর আন্দোলনে নামব আমরা।

এর আগে আন্দোলনরত শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান। দুপুর সাড়ে ১২টায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা শিক্ষকদের সচিবালয়ের ভেতরে ঢোকার অনুমতি দেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪