| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, চতুর্থ স্থানে ঢাকা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৫ ইং | ০৩:৩৫:২৫:পূর্বাহ্ন  |  ১২৬৯২২২ বার পঠিত
বিশ্বে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, চতুর্থ স্থানে ঢাকা
ছবির ক্যাপশন: বিশ্বে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, চতুর্থ স্থানে ঢাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। আর বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ স্থানে। শীতের আগমুহূর্তে ঢাকার বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়ে পৌঁছেছে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের শীর্ষ পাঁচ বায়ু দূষণের শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতে রাজধানী দিল্লি, শহরটির দূষণ স্কোর রেকর্ড ৭৭৮। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির দূষণ স্কোর ৪৮০, তৃতীয় অবস্থানে উজবেকিস্তানের তাসখন্দ, শহরটির স্কোর ২২৫। ২২২ দূষণ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রাজধানী ঢাকা এবং ১৯০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪