| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ১০:৫৪:২৪:পূর্বাহ্ন  |  ১২৫৮৯২০ বার পঠিত
ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯
ছবির ক্যাপশন: ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

রিপোর্টার্স২৪ ডেস্ক:মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৯, চট্টগ্রাম বিভাগে ১১৫, ঢাকা (সিটি কর্পোরেশন ব্যতীত) ২২৩, ঢাকা উত্তর সিটি ২৫৪, ঢাকা দক্ষিণ সিটি ১৪৩, খুলনা বিভাগে ৮৯, রাজশাহী বিভাগে ৪৬, ময়মনসিংহ বিভাগে ৮২, রংপুর বিভাগে ৫ এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছেন।

একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৯৮৯ জন রোগী। ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩২৩ জনের মৃত্যু হয়েছে এবং ৮১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ৫৭৫ জন মৃত্যুবরণ করেছেন। এর আগে ২০২৩ সালে, পুরো বছরের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪