| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎ নিয়ে উদ্বেগ, ঢাকায় ভারতীয় কূটনীতিককে তলব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ১৬:০০:২২:অপরাহ্ন  |  ১২৭৪৯০৪ বার পঠিত
গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎ নিয়ে উদ্বেগ, ঢাকায় ভারতীয় কূটনীতিককে তলব

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতের একজন কূটনীতিককে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ভারতীয় মূলধারার গণমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশের পর এ তলব করা হয়।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এই তলবের বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা।

কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুদেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।

আলোচনায় উভয় পক্ষ কূটনৈতিক সৌজন্য বজায় রেখে মতবিনিময় করে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো লিখিত বিবৃতি প্রকাশ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতীয় হাইকমিশন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪