রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সোমবার আগামীকাল ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেবেন সেটিই কার্যকর করা হবে। দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত আছে।’
রবিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইনসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি মাঝামাঝি পর্যায়ে রয়েছে। এর পরেও কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি