| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লকডাউনে গণপরিবহন চলবে:পরিবহন শ্রমিক ফেডারেশন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১১:৩২:৪৯:পূর্বাহ্ন  |  ১২৬২২৫৭ বার পঠিত
লকডাউনে গণপরিবহন চলবে:পরিবহন শ্রমিক ফেডারেশন
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকাল সোমবার দেশব্যাপী ডাকা লকডাউনের মধ্যে সব ধরনের যানবাহন চলবে ।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে, তা প্রতিহত করা হবে জানিয়ে সংবাদ সম্মেলনে হুমায়ূন কবির খান বলেন, দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন-মালিক ও শ্রমিকরা দায়িত্ব পালন করছেন। 

তিনি বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। ফেডারেশন এসব কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক-মালিকদের জন্য সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪