সিনিয়র রিপোর্টার: গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
জানা গেছে, শিল্প পুলিশে দায়িত্ব পালনের আগে ইসরাইল হাওলাদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি