| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ জেলায় নতুন পুলিশ সুপার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১২:২৩:৫৬:অপরাহ্ন  |  ১২৬০৩২০ বার পঠিত
৬ জেলায় নতুন পুলিশ সুপার
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব আবু সাঈদ।

পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায় ও ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়  বদলি করা  হয়

এছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ও ডিএমপির আরেক উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪