| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১২:৩৭:৪৩:অপরাহ্ন  |  ১২৬৩৯০২ বার পঠিত
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি তাঁর আইনজীবী তুহিন হাওলাদার জানিয়েছেন।

এর আগে দুপুরে জানা যায়, আদালতের বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। খবর জানাজানি হলে প্রাথমিকভাবে বিষয়টিকে ‘ভিত্তিহীন’ দাবি করা হলেও পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মেহজাবীন আদালতে হাজির হন।

মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিচয়কে ভিত্তি করে পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে মেহজাবীন ও তাঁর ভাইয়ের পক্ষ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয়। পরে ব্যবসা শুরু না হওয়ায় টাকা চাইলে কালক্ষেপণ করা হয়।

এজাহারে আরও উল্লেখ আছে, টাকা ফেরত চাইতে গেলে গত ১১ ফেব্রুয়ারি আমিরুল ইসলামকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে তিনি গালিগালাজ ও হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেন। এ ঘটনায় ভাটারা থানায় গেলে তাঁকে আদালতে মামলা করতে বলা হয়। পরবর্তীতে তিনি ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

নির্ধারিত তারিখে আসামিরা আদালতে হাজির না হওয়ায় ৩ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ১০ নভেম্বর তা কার্যকর হয়। পরে আইনজীবীর সঙ্গে আলোচনা করে আদালতে আত্মসমর্পণ করেন মেহজাবীন ও তাঁর ভাই।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪