সিনিয়র রিপোর্টার: দশম গ্রেড বেতনসহ ৩ দফার আন্দোলনের সময় রাজধানীতে অসুস্থ হয়ে পড়া শিক্ষিকা ফাতেমা আক্তার মারা গেছেন। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শিক্ষক নেতারা অভিযোগ করেছেন, ৮ নভেম্বর রাজধানীতে শিক্ষকদের পদযাত্রার সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত হন ফাতেমা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি গণমাধ্যমকে জানিয়েছেন, আন্দোলনের সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ফাতেমা আক্তার চাঁদপুরের মতলব উত্তরের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন এবং একই এলাকার বাসিন্দা ডি এম সোলেমানের স্ত্রী।
এদিকে তার মৃত্যুতে শিক্ষক সংগঠনগুলো শোক প্রকাশ করেছে।
রিপোর্টার্স২৪/এসসি