রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার এ ঘটনা ঘটে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, দুর্বৃত্তরা এসে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখেছি এটা আমাদের থানা এলাকায় পড়েনি। এটা পড়েছে তেজগাঁও থানা এলাকায়।
অন্যদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, আমাদের সীমানা বাংলামোটর থেকে আসতে হাতের ডানে পড়ে এবং বামে এই ঘটনাটি ঘটেছে। যেখানে ককটেলটি ফুটেছে, সেটি কলাবাগান থানা এলাকায় পড়েছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, যে থানার ভেতরে ঘটনাই ঘটুক, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি।
রিপোর্টার্স২৪/এসসি