| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, কেরানীগঞ্জে থানায় আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১৮:২৫:০৩:অপরাহ্ন  |  ১২৪৫৫৬৮ বার পঠিত
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, কেরানীগঞ্জে থানায় আগুন
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রোববার রাত সাড়ে ৯টা দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।

অন্যদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা স্বীকার করে পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার জানিয়েছেন, রোববার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই।ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে মনে হয়েছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে গেছে। 

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, থানায় আগুন জ্বলে উঠলে চিৎকার দিই। এ সময় দুইজনকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেছি। অন্ধকোরে তাদের চিনতে পারিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করলেও আবর্জনা  থেকে আগুন লেগেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪