রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবির হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯:৫৫ মিনিটে। শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রাজিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বিস্ফোরণের খবর পেয়েছি। একটি টিম ঘটনাস্থলে গিয়েছে এবং তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাগ থানার দক্ষিণ পাশে অবস্থিত ছবির হাটে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের ফলে কোনো মানুষ আহত হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি।
শাহবাগ থানার পক্ষ থেকে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪ / ঝুম