| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৬:২৯:৫৬:পূর্বাহ্ন  |  ১২৬০৩৮৩ বার পঠিত
ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আজ সোমবার(১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ট্রাকে করে দুটি বুলডোজার নেওয়া হয়। এ সময় বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়।

৩২ নম্বরে প্রবেশের রাস্তায় রাখা রয়েছে সাঁজোয়া যান। এছাড়া সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে।    

এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় নম্বরের বাড়ি। সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে।

তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্রজনতা। 

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪