| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় শেখ হাসিনার রায়ের দিন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৭:০১:০৪:পূর্বাহ্ন  |  ১২৬৯৮৮১ বার পঠিত
ঢাকায় শেখ হাসিনার রায়ের দিন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি
ছবির ক্যাপশন: ঢাকায় শেখ হাসিনার রায়ের দিন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: গত বছরের জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুই আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ।

রায়কে ঘিরে ঢাকা শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি ক্রাইমের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।

তিনি বলেন, শুধু রাজধানীতে ডিএমপির ১৫ হাজার সদস্য কাজ করছে। পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরাও মাঠে রয়েছে। নগরবাসী নিশ্চিন্তে প্রাত্যহিক কাজ চালিয়ে যেতে পারেন।

এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে একমাত্র গ্রেপ্তারকৃত আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। অপর দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।

উল্লেখ্য, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন।


রিপোর্টার্স২৪ / ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪