| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবারের নির্বাচন শুধু সরকার নয়, দেশের ভবিষ্যৎ গড়ার পরীক্ষা: প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৭:৩৬:২৯:পূর্বাহ্ন  |  ১২৭২৫৭২ বার পঠিত
এবারের নির্বাচন শুধু সরকার নয়, দেশের ভবিষ্যৎ গড়ার পরীক্ষা: প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন শুধু সরকারের জন্য নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন।

সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, এটি গতানুগতিক কোনো নির্বাচন নয়। গণভোটের সঙ্গে যুক্ত হওয়ায় আগামী নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে ভিন্ন ও গুরুত্বপূর্ণ। এটি গণঅভ্যুত্থান-পরবর্তী একটি পূর্ণাঙ্গ নির্বাচন, যা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।

প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। আপনাদের কাজ হবে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করা এবং ভোটারদের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করা।

তিনি আরও বলেন, বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার ব্যবহার করতে পারেননি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই নির্বাচনে গভীর আগ্রহ দেখাচ্ছেন। তাই আমাদের লক্ষ্য এই নির্বাচনকে স্বার্থক করা।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল।

মাঠ প্রশাসনের পক্ষ থেকে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বক্তব্য রাখেন।


রিপোর্টার্স২৪ / ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪