| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয়: সিইসি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৮:২৭:১৪:পূর্বাহ্ন  |  ১২৬০৩৭৫ বার পঠিত
রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয়: সিইসি
ছবির ক্যাপশন: সিইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত।

সোমবার (১৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, সীমাবদ্ধতা থাকলেও আমরা হাল ছাড়ি না। যত ঝঞ্ঝা বা সাইক্লোনই আসুক, আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে সব পদক্ষেপ নেব। তবে রাজনৈতিক দল এবং তাদের সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন সফল করা সম্ভব নয়।

তিনি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি মানার আহ্বান জানিয়ে বলেন, আপনারা আপনার দলের ক্যান্ডিডেট ও কর্মীদের আচরণবিধি মানার প্রতি প্রভাবিত করবেন। এতে আমাদের কাজ সহজ হবে এবং একটি সুন্দর নির্বাচন পরিবেশ তৈরি হবে।

সিইসি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব হবে। এই সংলাপে সকালের পর্বে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

দুপুরে অংশ নেবে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি বা বি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার।


রিপোর্টার্স২৪ / ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪